হাবিপ্রবির বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ আজ

১৯ মে ২০২৫, ১২:০৬ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৯:১১ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (১৯ মে) দুপুরেই বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কাজ চলছে, শেষ মুহূর্তের যাচাই-বাছাই করছি আমরা। আশা করছি, দুপুরের মধ্যেই প্রকাশ করতে পারব। প্রথম মেধাতালিকায় ভর্তির পর কতগুলো আসন ফাঁকা থাকে, তা বিবেচনায় দ্রুতই বিষয়ভিত্তিক দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.admission.hstu.ac.bd থেকে মেধাতালিকা দেখা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তি সংক্রান্ত কিছু নির্দেশনাও দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। প্রথম মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ২১-২২ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কাগজপত্রসহ উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: রাবির সাবেক উপাচার্যের ‘দুর্নীতি’ তদন্তে অসহযোগিতা প্রশাসনের, মামলা করতে পারে দুদক

ভর্তির জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মূল সনদ, ট্রান্সক্রিপ্ট, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট সাইজের তিন কপি ছবিসহ অন্যান্য কাগজ সঙ্গে আনতে হবে।

ভর্তির আবেদন ফরম অনলাইন থেকে পূরণ করে প্রিন্ট কপি জমা দিতে হবে। ভর্তি ফি বাবদ সর্বোচ্চ ১৯ হাজার ১৯২ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে। ফি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে।

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9