ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রাতেই

১১ মে ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৬:২৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গুচ্ছ পদ্ধতির বাইরে নিজস্ব প্রক্রিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রোববার (১১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে নেয়া পরীক্ষাটি ছিল ৮০ নম্বরের।

পরীক্ষায় মোট ১৮২৮ জন পরীক্ষার্থী অংশ নেন, যা উপস্থিতির হার অনুযায়ী ৯০ দশমিক ৩২ শতাংশ। অনুপস্থিত ছিল ১৯৬ জন।

‘ডি’ ইউনিটের সমন্বয়কারী এবং থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এর আগে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় প্রতিবারই পরীক্ষার ফল পরীক্ষার দিন রাতেই প্রকাশ করা হয়েছে। এবারও আমরা সেই চেষ্টা করছি—রাতের মধ্যেই ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission/) রাতেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬