শেষ হলো খুবির ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা

১৮ এপ্রিল ২০২৫, ১২:১৩ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ‘বি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় এ পরীক্ষা শেষ হয়।

এই পরীক্ষায় তিনটি কেন্দ্র খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে ৭ হাজার ৮৭৪ পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৩ হাজার ৬৮৪ জন এবং রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৩৮৯ পরীক্ষার্থী অংশ নেন।

আজ বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত স্থাপত্যর ড্রইং পরীক্ষা হবে।

বিকালের পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ১১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৫৬০ এবং রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

আরও পড়ুন : ঢাবি ছাত্রলীগ সভাপতি শয়নসহ কয়েক শ নেতাকর্মী নেপালে

খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় খুলানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম বলেন, ‘এই বছর খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য রেকর্ড পরিমাণ আবেদন জমা পড়েছে, যা আমাদের জন্য এক মাইলফলক। তারপরও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা চলছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে ছাউনির ও বিশ্ববিদ্যালয় উদ্যোগ বিনামূল্যে পানি বিতরণের জন্য 'মুগ্ধ পানি কর্নার' স্থাপন করা হয়েছে।

শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬