জবির ভর্তিতে কোটায় আবেদনের তারিখ ঘোষণা

০৮ এপ্রিল ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের কোটায় আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘এ, বি, সি, ডি ও ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কোটাভিত্তিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 

কোটায় ভর্তির জন্য ইচ্ছুক পরীক্ষার্থীরা আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে আগামী ১৭ এপ্রিল ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের www.admission.jnu.ac.bd ওয়েবসাইটে লগইন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পূরণ করতে হবে। 

এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬