জবির ‌‘ডি’ ইউনিটের ফল প্রকাশ নিয়ে যা জানাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

২২ মার্চ ২০২৫, ১১:০৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১০ PM

© সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার (২৩ মার্চ) প্রকাশ করা হবে। 

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তির ইউনিট কমিটির আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সানজিদা ফারহানা। 

তবে, এর আগে আজ শনিবার (২২ মার্চ) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ফল প্রকাশের গুজব ছড়িয়ে পড়ে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়।

অধ্যাপক সানজিদা জানান, আমরা ইউনিট কমিটির আহ্বায়করা আগামীকাল উপাচার্যের রেজাল্ট উপস্থাপন করব। উপাচার্য স্যার যথাযথ প্রক্রিয়া শেষ করবেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবার রেজাল্ট প্রকাশ হবে। সম্ভবত এসএমএস এর মাধ্যমেও শিক্ষার্থীদের রেজাল্ট জানানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) ও ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এসএসসি নিয়ে ২৮ জুলাইয়ের মধ্যেই সব প্রস্তুতি, ফল প্রকাশের দি…
  • ২৬ জুলাই ২০২৬
গতবার নিষেধাজ্ঞা, এবার অব্যাহতি—মেসিকে ঘিরে বদলে গেল এমএলএস…
  • ২৬ জুলাই ২০২৬
ওজন কমাতে চান? নিয়মিত পান করুন এই ৮ স্বাস্থ্যকর পানীয়
  • ২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির
  • ২৬ জুলাই ২০২৬
এইচএসসির রসায়নের সেই ৪ প্রশ্নের বিষয়ে উত্তরপত্র মূল্যায়ন নি…
  • ২৬ জুলাই ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের রেকর্ড ভাঙলেন মোদি
  • ২৬ জুলাই ২০২৬