শিক্ষকদের আগস্ট মাসের বেতন আজই?

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতনের মেসেজ আজ বৃহস্পতিবার থেকেই পাওয়া শুরু করবেন। এদিন সন্ধ্যার মধ্যে সব শিক্ষক-কর্মচারী বেতনের মেসেজ পেতে পারেন পারেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, গতকাল বুধবার সকালে শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার বিল অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর সঙ্গে সঙ্গে সেটি অ্যাকাউন্টেন্ট জেনারেল (এজি) অফিসে পাঠানো হয়। গতকাল বিকেলেই এজি অফিস থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের আগস্টের বেতন-ভাতার বিল এজি অফিস থেকে অনুমোদন হয়েছে। গতকাল শেষ বেলায় অনুমোদন হওয়ায় মেসেজ পাঠানোর কার্যক্রম শুরু করা যায়নি। তবে আজ সবকিছু ঠিক থাকলে তারা বেতন-ভাতার মেসেজ পেতে শুরু করবেন।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬