জবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, যা বলছে কর্তৃপক্ষ 

২০ মার্চ ২০২৫, ০১:৩০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। কিন্তু এখনো ফলাফল প্রকাশ হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বলছে, উপাচার্য সরকারি সফরে চীনে গেছেনে। তিনি সফর শেষে দেশে ফিরলেই ফলাফল প্রকাশ করা হবে।  

গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) এবঙ ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, দ্রুত ফল প্রকাশ করা হবে। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা এখনো অপেক্ষায়। দীর্ঘসূত্রতার কারণে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. সানজিদা ফারহানা বলেন, ‘ফলাফল প্রস্তুত রয়েছে। কেবল উপাচার্যের স্বাক্ষরের অপেক্ষায় আছি। তিনি ২১ মার্চ দেশে ফিরলে মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরো পড়ুন: রুয়েটে প্রথম পর্যায়ের ভর্তি শেষে এক তৃতীয়াংশ আসন ফাঁকা

এদিকে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষারও অর্ধমাস পার হয়ে গেলেও ফল প্রকাশ হয়নি।

ভর্তি পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতায় পরীক্ষার্থীদের মধ্যে হতাশা বাড়ছে। তারা দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়েছেন, যাতে পরবর্তী কার্যক্রমে কোনো বিলম্ব না হয়।

কেমন ছিল এমপিওভুক্ত শিক্ষকদের ৮ম পে স্কেলের পরিপত্র
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করে এফিডেভিট, বাবা-ছেলের ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যানুষের জন্য ফাউন্ডেশনে চাকরি, আবেদন শুধু নারীদের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধবিমান ছেড়ে পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট চালাব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের আগস্ট মাসের বেতন আজই?
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সেলাই করে জুগিয়েছে পড়ার খরচ, জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি নিয়ে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬