বাকৃবিতে গভীর রাতে অসংলগ্ন অবস্থায় বহিরাগত যুবক-তরুণী আটক, মুচলেকায় ছাড়া

০৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ AM
বহিরাগত দুই যুবক ও তরুণী

বহিরাগত দুই যুবক ও তরুণী © টিডিসি ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গভীর রাতে অটোরিকশায় অবস্থানরত এক যুবক ও এক তরুণীকে আটক করা হয়েছে। যুবকের অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণে নেশাগ্রস্ত হওয়ার সন্দেহ হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে নিরাপত্তা শাখায় হস্তান্তর করেন। পরে পরিচয় যাচাই ও লিখিত মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২ নভেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আমবাগানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুল ইসলাম জানান, ‘গভীর রাতে আমবাগান এলাকায় একটি অটোরিকশায় এক যুবক ও তরুণীকে অবস্থান করতে দেখি আমরা। তাদের পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চাইলে যুবকের কথাবার্তায় অসংলগ্নতা এবং আচরণে অস্বাভাবিকতা লক্ষ করা যায়। এতে তিনি নেশাগ্রস্ত কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে ওই যুবক জানান, পান খাওয়ার কারণে তার মাথা ঘুরছিল।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেদী বলেন, ‘যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় ও তাদের দেওয়া কিছু তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। একপর্যায়ে তরুণীকে একজনের মেয়ে হিসেবে পরিচয় দেওয়া হলেও সংশ্লিষ্ট আরেক ব্যক্তি তাকে অটোরিকশায় দেখেননি বলে দাবি করেন। এতে তাদের প্রকৃত পরিচয় ও গভীর রাতে ক্যাম্পাসে অবস্থানের কারণ নিয়ে সন্দেহ আরও বাড়ে।’

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, গভীর রাতে ক্যাম্পাসের নির্জন এলাকায় অপরিচিত ব্যক্তিদের অবস্থান ও তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখাকে জানানো হয়। পরে ওই যুবক ও তরুণীকে নিরাপত্তা শাখায় নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের পরিচয়পত্র ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, ‘গভীর রাতে এক যুবক ও এক নারী অটোরিকশায় করে ক্যাম্পাসে এসেছিলেন। তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে তাদের পরিচয়পত্র যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে তারা বিবাহিত বলে ধারণা পাওয়া গেলেও বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘তাদের কাছ থেকে লিখিত বক্তব্য ও মুচলেকা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

 

মাঝনদীতে প্রসববেদনা, নৌকাতেই যমজ সন্তানের জন্ম দিলেন নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
বাকৃবিতে গভীর রাতে অসংলগ্ন অবস্থায় বহিরাগত যুবক-তরুণী আটক, …
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
  • ০৩ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
গোলকিপারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ফুটবলারের, শোকে স্…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950