জবি ‘সি’ ইউনিটের ফল প্রকাশের তারিখ ঘোষণা

০৮ মার্চ ২০২৫, ০৮:৪৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০১:০২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২০ মার্চ প্রকাশিত হবে বলে জানিয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।

অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের (‘সি’ ইউনিট) ফলাফল আগামী ২০ মার্চ প্রকাশিত হবে। উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ চলছে। 

তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন হবে। দুই শিফট মিলিয়ে সর্বমোট ৮ হাজার ১৩৭ টি লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। বিজ্ঞানসম্মত উপায়ে উভয় শিফটের সম্মিলিত ফলাফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা দুইটি শিফটে অনুষ্ঠিত হয়। দুই শিফট মিলিয়ে সর্বমোট ২০ হাজার ১১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। 'সি' ইউনিটে ৫২০ টি আসান ও চারটি বিষয় রয়েছে। বিষয়গুলো হলো ফিন্যান্স, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা শিক্ষা এবং মার্কেটিং। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে দেখা যাবে।

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
  • ০৪ নভেম্বর ২০২৬
মাঝনদীতে প্রসববেদনা, নৌকাতেই যমজ সন্তানের জন্ম দিলেন নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ০৪ নভেম্বর ২০২৬
বাকৃবিতে গভীর রাতে অসংলগ্ন অবস্থায় বহিরাগত যুবক-তরুণী আটক, …
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশ পরিচয়ে মহিষ ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
  • ০৩ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধরা, মারধরের বদলে পেলেন খাবার; মুমূর্ষু রোগীক…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950