রাবির প্রশাসনিক ভবনে আন্দোলনে শিক্ষার্থীরা, শুরু হয়নি ভর্তি কমিটির সভা

০৬ মার্চ ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে আন্দোলন করায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভা শুরু হয়নি। আসন বণ্টন নিয়ে জটিলতা নিরসনে আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১২টায় ভর্তি উপ-কমিটির এ সভা হওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষককে চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করে তারা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে নিজ বিভাগের শিক্ষকদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।

এ আন্দোলনের কারণে নির্ধারিত সময়ে সভা শুরু হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার। তিনি দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ সভা শুরু না হলে আগামীকাল হতে পারে।

আরো পড়ুন: রাবির ট্যুরিজম বিভাগ থেকেই চেয়ারম্যান নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জানা গেছে,  আসনবিন্যাস নিয়ে রাজশাহী, রংপুর ও খুলনার শিক্ষার্থীরা শিক্ষার্থী জটিলতায় পড়ায় সভা ডাকা হয়।এক বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন পড়েছে অন্য বিভাগে। শিক্ষার্থীদের ভোগান্তি কীভাবে কমানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সভা। 

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার্থীদের একটি অংশের জন্য সমস্যা তৈরি হওয়ায় বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে ভর্তি উপকমিটির সভা আহবান করেছে।

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসু জিএস হয়ে ক্যাম্পাসে রাশেদ খাঁন, পরামর্শ দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬