রাবির ট্যুরিজম বিভাগ থেকেই চেয়ারম্যান নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

০৬ মার্চ ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
রাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের প্রশাসনিক ভবন অবরোধ

রাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের প্রশাসনিক ভবন অবরোধ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষককে চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে প্রশাসনিক ভবন ঘেরাও করে তারা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে নিজ বিভাগের শিক্ষকদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের আগের চেয়ারম্যান মাত্র ছয় মাস দায়িত্ব পালন করে বিদেশে চলে যান। এরপর একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়।

এক শিক্ষার্থী বলেন, ‘বিভাগে স্থায়ী চেয়ারম্যান না থাকায় আমাদের গবেষণা, ফরম পূরণ, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত আমাদের নিজ বিভাগের একজন শিক্ষককে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে।’

আরো পড়ুন: শিক্ষকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, তোপের মুখে বেরোবির সেই কর্মকর্তা

আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা বারবার প্রশাসনের কাছে আবেদন করেছি। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছেন। নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। যথাযথ নিয়ম মেনে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি চবি ছাত্রশি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬