বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কোন দেশের

৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ PM
বুদি গুনাদি সাদিকিন, হানান মোহাম্মদ আল-কুয়ারি, হানান বালখি, মারিয়া পি. নেইরা, লি সং, হান্স হেনরি পি. ক্লুগ এবং গেভর্গ তামামিয়ান (বাঁ থেকে)

বুদি গুনাদি সাদিকিন, হানান মোহাম্মদ আল-কুয়ারি, হানান বালখি, মারিয়া পি. নেইরা, লি সং, হান্স হেনরি পি. ক্লুগ এবং গেভর্গ তামামিয়ান (বাঁ থেকে) © টিডিসি সম্পাদিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী ৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে সংস্থাটি। ২০২৭-২০৩২ মেয়াদের জন্য সদস্য রাষ্ট্রগুলো তাদের মনোনয়ন দিয়েছে। আগামী ২০২৭ সালের আগস্টে টেড্রোস আধানম গেব্রেয়োসুসের দ্বিতীয় মেয়াদ শেষ হলে নির্বাচিত ব্যক্তি তার স্থলাভিষিক্ত হবেন।

ডব্লিউএইচও জানিয়েছে, প্রার্থীরা আগামী ১৮ ও ১৯ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিতব্য একটি ফোরামে তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন, যা সংস্থাটির ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে। ২০২৭ সালের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ড পাঁচজনের একটি সংক্ষিপ্ত তালিকা নির্বাচন করবে, তাদের সাক্ষাৎকার নেবে এবং বিশ্ব স্বাস্থ্য পরিষদের বিবেচনার জন্য সর্বোচ্চ তিনজন প্রার্থীকে মনোনীত করবে।

পরে ২০২৭ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য পরিষদের ৮০তম অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে একজন নতুন মহাপরিচালক নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থী ২০২৭ সালের ১৬ আগস্ট দায়িত্ব গ্রহণ করবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী তালিকায় রয়েছেন—কাতার মনোনীত হানান মোহাম্মদ আল-কুয়ারি, সৌদি আরব মনোনীত হানান বালখি, বেলজিয়াম মনোনীত হান্স হেনরি পি. ক্লুগ, স্পেন মনোনীত মারিয়া পি. নেইরা, ইন্দোনেশিয়া মনোনীত বুদি গুনাদি সাদিকিন, চীন মনোনীত লি সং এবং বতসোয়ানা মনোনীত গেভর্গ তামামিয়ান।

এর মধ্যে হানান মোহাম্মদ আল-কুয়ারি বর্তমানে কাতারের প্রধানমন্ত্রীর জনস্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত। সৌদি মনোনীত প্রার্থী হানান বালখি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। বুদি গুনাদি সাদিকিন ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী।

অন্য প্রার্থীদের মধ্যে হান্স হেনরি পি. ক্লুগ ডব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে কর্মরত আছেন। আর মারিয়া পি. নেইরা ডব্লিউএইচওর পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। লি সং চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের নারী ও শিশু স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক ছিলেন। অন্যদিকে গেভর্গ তামামিয়ান ইন্টারন্যাশনাল সোসাইটি অব পেডিয়াট্রিক অনকোলজির এশিয়া মহাদেশীয় শাখার প্রেসিডেন্ট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নকারী দেশের নাগরিক হওয়া আবশ্যক নয়। গেভর্গ তামামিয়ান আর্মেনিয়ার নাগরিক হওয়া সত্ত্বেও তাকে মনোনয়ন দিয়েছেন আফ্রিকার একটি দেশ।

মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের…
  • ৩০ অক্টোবর ২০২৬