ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দুপুরে সভায় বসছে অধিদপ্তর

০২ মার্চ ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার দুপুরে সভায় বসবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। দুপুর দুইটা থেকে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ বিকেলে ফল প্রকাশ করা হতে পারে।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৬৮ হাজারের বেশি শিক্ষার্থী।

ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে দুপুরে সভা শুরু হবে। সভায় সিদ্ধান্ত হলে আজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ক্লাস-পরীক্ষা বর্জন আইইউবিএটি শিক্ষার্থীদের

জানা গেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৬৮ হাজার ৬৮৪ জন। সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ১২৬ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রসঙ্গত, সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের মোট ৫৪৫ আসনের মধ্যে জেনারেল ৫১৩, মুক্তিযোদ্ধা কোটায় ২৭ ও ট্রাইবাল কোটায় ৫টি আসন রয়েছে।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage