ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল কবে, যা জানা যাচ্ছে

০২ মার্চ ২০২৫, ১১:১৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেছে। এই ইউনিটের ফলাফল আগামী সপ্তাহের রবিবার অথবা সোমবার প্রকাশ করা হতে পারে। অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান রবিবার (২ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডিনের সঙ্গে কথা বলে জেনেছি ফলাফল চূড়ান্ত করার কাজ চলছে। এরপর আমাদের কাছে দিলে আমরা ৪৮ ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। এরপর ফল প্রকাশ করা হবে।

আরো পড়ুন: গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে আবেদনের ইউনিটভিত্তিক শর্ত প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম

আগামী সপ্তাহের রবি বা সোমবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ হতে পারে জানিয়ে তিনি আরও বলেন, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশের সময়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

গত ২৫ জানুয়ারি দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই ইউনিটে আসন রয়েছে দুই হাজার ৯৩৪টি।

হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9