ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল হতে পারে কাল

০১ মার্চ ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৭ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (০২ মার্চ) প্রকাশ করা হতে পারে। এদিন সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। 

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৬৮ হাজারের বেশি শিক্ষার্থী।

ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার প্রকাশিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে এদিন বিকেলে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।’

জানা গেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৬৮ হাজার ৬৮৪ জন। সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১২৬ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

প্রসঙ্গত, সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের মোট ৫৪৫ আসনের মধ্যে জেনারেল ৫১৩, মুক্তিযোদ্ধা কোটায় ২৭ এবং ট্রাইবাল কোটায় ৫টি আসন রয়েছে।

হাবিপ্রবি টিএসসিতে বাড়ছে শিক্ষার্থীর চাপ, বাড়েনি বসার ব্যবস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
‘মিড ডে মিল’ কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল ধরিয়ে দেবেন, আমরা সংশোধনের চেষ্টা করব : তথ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আলিম পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা, বড় শাস্তি পেলেন মাদ্রা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সঙ্গে ইসলামিক ‘রিলিফ বাংলাদেশ’র…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬