রমজানের মধ্যেই জবির সব ইউনিটের ফল প্রকাশ, ভর্তি কার্যক্রম কবে থেকে

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫২ PM
পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা

পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, আজ বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে সকল ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হচ্ছে। আশা করি রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে এবং রমজানের পর অর্থ্যাৎ ঈদুল ফিতরের আমরা ভর্তি কার্যক্রম শুরু করব।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জবি উপাচার্য বলেন, ‘আজ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হচ্ছে। আশা করি, রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে এবং রমজানের পর ভর্তি কার্যক্রম শুরু করা হবে।’ 

আরো পড়ুন: সহকারী জজ হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী

এর আগে, গত ৩১ জানুয়ারি ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৫ ফেব্রুয়ারি এ ইউনিটের ফল প্রকাশ করা হয়। এরপর, ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ) এবং ২২ ফেব্রুয়ারি এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

এবার দীর্ঘ চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিয়েছে। পরীক্ষার মোট নম্বর ছিল ১০০, যার মধ্যে ৭২ নম্বর বরাদ্দ ছিল লিখিত ও বহুনির্বাচনি পরীক্ষার জন্য। বহুনির্বাচনি অংশে ২৪ নম্বর, লিখিত অংশে ৪৮ নম্বর রাখা হয়। এছাড়া, এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর এবং এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর যুক্ত করা হয়েছে।

হাবিপ্রবি টিএসসিতে বাড়ছে শিক্ষার্থীর চাপ, বাড়েনি বসার ব্যবস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
‘মিড ডে মিল’ কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল ধরিয়ে দেবেন, আমরা সংশোধনের চেষ্টা করব : তথ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আলিম পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা, বড় শাস্তি পেলেন মাদ্রা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সঙ্গে ইসলামিক ‘রিলিফ বাংলাদেশ’র…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬