শেষ হলো জবি ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৩ PM
কেন্দ্র থেকে বের হচ্ছেন পরীক্ষার্থীরা

কেন্দ্র থেকে বের হচ্ছেন পরীক্ষার্থীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে প্রায় আট হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা গেছে। 

এদিকে আজ দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ হাজার ১১২ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ৩৯ জন শিক্ষার্থী। 

আরো পড়ুন: জবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের প্রশ্নপত্র দেখুন এখানে

এ বছর বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি অংশে ২৪ নম্বর, লিখিত অংশের জন্য ৪৮ নম্বর বরাদ্দ। পাশাপাশি এসএসসি ও এইচএসসি জিপিএর ওপর যথাক্রমে ১২ ও ১৬ নম্বর যুক্ত হবে।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার দিন সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি থাকবে।

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬