বিডিএস ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১২৬ জন

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের  ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৬৮ হাজার ৬৮৪ জন। সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১২৬ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ডেন্টাল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০ টি প্রশ্নের প্রতিটি ০১ (এক) নম্বর করে মোট নম্বর ১০০ (একশত)। বিষয় ভিত্তিক নম্বর বিভাজন। জীববিজ্ঞান ৩০। রসায়ন ২৫। পদার্থবিজ্ঞান ২০। ইংরেজি ১৫। সাধারন জ্ঞান (বাংলাদেশ ও আন্তজাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময়কাল ০১ (এক) ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য ০১ (এক) নম্বর প্রদান করা হবে। 

কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তিও বিদেশে বিডিএস/সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৭-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/ও' লেভেল/সমমান এবং এইচএসসি/এ' লেভেল/সমমান পরীক্ষার ডিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণায়ন করা হবে।’

প্রসঙ্গত, সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের মোট ৫৪৫ আসনের মধ্যে জেনারেল ৫১৩, মুক্তিযোদ্ধা কোটায় ২৭ এবং ট্রাইবাল কোটায় ৫টি আসন রয়েছে।

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬