রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জেনে নিন বিস্তারিত তথ্য

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) © ফাইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।  বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে তিনটি ক্যাটাগরিতে মেধাক্রম প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় আসা শিক্ষার্থীরা আগামী ৮ থেকে ১৫ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বিভাগের পছন্দক্রম প্রদান করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রুয়েট জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এবার দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে রুয়েটের ভর্তি পরীক্ষা। এর আগে গত ৮ ফেব্রুয়ারি প্রিলিমিনারি ভর্তি পরীক্ষার মাধ্যমে মনোনীত ৮ হাজার দুই জন পরীক্ষার্থীকে নিয়ে ২০ ফেব্রুয়ারি চূড়ান্ত পর্যায়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের পর আবারও এককভাবে স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করলো রুয়েট। এ বছর ১৪টি বিভাগে মোট এক হাজার ২৩৫টি সাধারণ আসন রয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসন রয়েছে। 

রুয়েটের ওয়েবসাইটে তিনটি ক্যাটাগরিতে মেধাক্রম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ক বিভাগে এক হাজার ২৩০ সিটের বিপরীতে ৭ হাজার ৯৩০ জনের তালিকা দেওয়া হয়েছে। খ বিভাগ এবং পার্বত্য জনগোষ্ঠীর জন্য যথাক্রমে ৩০ সিট ও ৫ সিটের বিপরীতে ৫২৪ জন ও ১৬ জনের তালিকা দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভর্তির জন্য মেধাক্রম এক থেকে এক হাজার ২০০ জন। এর মধ্যে মেধাক্রম এক থেকে ৩০ প্রার্থীদের সশরীরে নিরীক্ষা বোর্ডে উপস্থিত হতে হবে। আগামী ১৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে তাদের উপস্থিত হতে হবে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে বান্দরবান জেলার অধিবাসী, পার্বত্য জেলা ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী মেধাক্রম ১ থেকে ১৬ প্রার্থীদেরও একই সময়ে উপস্থিত থাকতে হবে। 

অনলাইন চয়েস ফর্ম পূরণ সংক্রান্ত নির্দেশনা:
মেধা তালিকায় (সারণি-১, ২ ও ৩) স্থানপ্রাপ্ত সব প্রার্থীকে ৮ মার্চ ২০২৫ (শনিবার) সকাল ১০টা থেকে ১৫ মার্চ ২০২৫ (শনিবার) রাত ১১টা ৫৯ পর্যন্ত সময়ের মধ্যে https://admission.ruet.ac.bd/ -এ গিয়ে অ্যাডমিশন পোর্টালে (Admission Portal) লগ ইন করে অনলাইন চয়েস ফর্মের (Online Choice Form) প্রয়োজনীয় তথ্য পূরণ এবং বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ১৩টি পছন্দসহ একটি পছন্দক্রম পূরণ করতে হবে। তবে স্থাপত্য (Architecture) বিভাগের জন্য পছন্দক্রম পূরণের কোনও প্রয়োজন নেই। অনলাইন চয়েস ফর্মে দেওয়া তথ্য ও পছন্দক্রম ১৫ মার্চ ২০২৫ (শনিবার) রাত ১১টা ৫৯ পর্যন্ত পরিবর্তন করা যাবে। তবে বিশেষ প্রয়োজনে ভর্তির দিন ভর্তি কমিটির অনুমোদনক্রমে নির্ধারিত বুথে পছন্দক্রম পরিবর্তন করা যেতে পারে।

ভর্তি হতে যা যা লাগবে:
যাচাই-বাছাই কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্রাদি যাচাই করে জমাদানের পর ওইদিনই (১৯ মার্চ ২০২৫) স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরদিন ২০ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৮ হাজার ৫০০ টাকা রূপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিয়ে ভর্তি হতে হবে। তবে কোনও প্রার্থী ভর্তির দিন ভর্তি কার্যক্রম সমাপ্ত করে একই দিনে ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে উল্লিখিত ব্যাংকে জমা দিতে পারবে।

ভর্তি হতে শিক্ষার্থীদের অনলাইনে পূরণ করা প্রিন্টেড ভর্তি ফরমের কপি, মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার মূল সনদপত্র ও গ্রেডশিটের মূল কপি আনতে হবে। এ ছাড়া সবশেষ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল প্রশংসাপত্রের মূলকপি, সত্যায়িত ছাড়া সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি ছবি, স্বাক্ষর সংবলিত রুয়েটের লিখিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আনতে হবে। সংরক্ষিত আসনে ভর্তির জন্য আনতে হবে স্থানীয় চেয়ারম্যান স্বাক্ষরিত সদনপত্র। এ ছাড়া অন্যান্য উপজাতিদের জন্য একই সমমানের সনদপত্র আনতে হবে। 

রুয়েটের প্রথম বর্ষের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য https://admission.ruet.ac.bd/ ওয়েবসাইটে ভিজিট করে জানা যাবে।

সালাহউদ্দিন কাদেরসহ কুখ্যাত যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব…
  • ১২ মার্চ ২০২৬
নির্বাচনে খরচের হিসাব দিলেন জামায়াত আমির
  • ১২ মার্চ ২০২৬
পবিপ্রবিতে রেজিস্ট্রারকে জিম্মি করে রাষ্ট্রপতির চিঠিতে স্বা…
  • ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শাখা বন্ধের হ…
  • ১২ মার্চ ২০২৬
পুলিশ হত্যায় আসিফ-কাদের-হান্নানসহ ৪২ জনের নামে মামলার আবেদন…
  • ১২ মার্চ ২০২৬
ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মীর হেলাল
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081