জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭০ শতাংশ

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
জবি ভর্তি পরীক্ষা

জবি ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিএসসি প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আলাদাভাবে তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান অনুষদের ৮৬০ টি আসনের বিপরীতে মোট আবেদন করেন ৪৪ হাজার ২২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৩১ হাজার ৪২ জন। যা মোট শিক্ষার্থীর শতকরা ৭০ দশমিক ২০ শতাংশ। 

এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা দিয়ে শুরু হয় বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। এরপর দ্বিতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা এবং পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট পিছিয়ে বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তৃতীয় শিফটের মধ্যে দিয়ে শেষ হয় ‘এ’ ইউনিটের পরীক্ষা। 

বিজ্ঞান অনুষদের প্রথম শিফটে ১৪ হাজার ৭৪১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ২২৮ জন শিক্ষার্থী। যা প্রথম শিফটের মোট শিক্ষার্থীর শতকরা ৬৯ দশমিক ৩৮ শতাংশ। দ্বিতীয় শিফটে ১৪ হাজার ৭৪২ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ২২৮ জন শিক্ষার্থী। যা দ্বিতীয় শিফটের মোট শিক্ষার্থীর শতকরা ৭০ দশমিক ৫২ শতাংশ। তৃতীয় এবং সর্বশেষ শিফটে ১৪ হাজার ৭৪০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ৪১৮ জন শিক্ষার্থী। যা দ্বিতীয় শিফটের মোট শিক্ষার্থীর শতকরা ৭০ দশমিক ৬৮ শতাংশ।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের মধ্যে দিয়ে শেষ হবে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। 

প্রসঙ্গত, ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরে গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

এ-র আগে গত ৩১ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদের) ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধ…
  • ১৯ মার্চ ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর …
  • ১৯ মার্চ ২০২৬
জাবির ৭০৪ আসন ফাঁকা, দ্বিতীয় ধাপে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
যেসব এলাকায় আজও ব্যাংক খোলা, লেনদেন যত ঘণ্টা
  • ১৯ মার্চ ২০২৬
দলীয় সরকার, কিছুটা দলীয় লোক তো থাকবেই—ভিসি নিয়োগ প্রসঙ্গে…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence