জবিতে আধা ঘণ্টা দেরিতে এসে পরীক্ষার সুযোগ পেলেন ১২ ভর্তিচ্ছু

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
আধা ঘণ্টা দেরিতে আসা ১২ পরীক্ষার্থীকে পরীক্ষার দেওয়ার সুযোগ দিয়েছে জবি প্রশাসন

আধা ঘণ্টা দেরিতে আসা ১২ পরীক্ষার্থীকে পরীক্ষার দেওয়ার সুযোগ দিয়েছে জবি প্রশাসন © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা দেরি করে এসেও পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে ১২ জন শিক্ষার্থীকে। তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ওয়ার্ড রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষার সময় তাদের জন্য এ ব্যবস্থা করা হয়। 

সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয় দুপুর ১টা। ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক তাদের প্রশ্ন ও ওএমআর সরবরাহ করে মেডিকেল সেন্টারে পরীক্ষা দেয়ার ব্যবস্হা করেন।

আরও পড়ুন: টিউশন মিডিয়ার আড়ালে ব্ল্যাকমেল, ক্ষতিগ্রস্ত শাবিপ্রবির নবীন শিক্ষার্থীরা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘আমাদের নির্দেশনা ছিল, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পর্যন্ত কেন্দ্রে শিক্ষার্থী প্রবেশ করতে পারবে, কিন্তু ২০ মিনিটের পরও কিছু শিক্ষার্থী প্রবেশ করেছে। এখন তাদের বিশেষ বিবেচনায় মেডিকেল সেন্টারের ওয়ার্ডে পরীক্ষার ব্যবস্হা করা হয়েছে।’

বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন বলেন, ‘যারা দেরি করে প্রবেশ করেছে, তাদের খাতা মূল্যায়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। উপাচার্যের সঙ্গে বৈঠক চলছে। মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে।’

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬