এমআইএসটির ভর্তি পরীক্ষা আজ

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি © ফাইল ছবি

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি)। সকাল ১০টা থেকে শুরু হওয়া দুই শাখার পরীক্ষা তিনটি ধাপে বিকেল ৫টায় শেষ হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারের পরীক্ষা ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়। আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারের পরীক্ষা সকাল ১০টা থেকে ১টা এবং ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ আর দু’দিন

এর আগে গত ৩০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত আবেদন করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গত বছরের ২০ নভেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমআইএসটি। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ যুবদলের পদবঞ্চিতদের মানববন্ধন গুল…
  • ২৬ জুলাই ২০২৬
৬ মাসে একদিনও অফিস করেননি খুলনা বক্ষব্যাধি হাসপাতাল তত্ত্বা…
  • ২৬ জুলাই ২০২৬
দুই কারণে আটকা ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
  • ২৬ জুলাই ২০২৬
ময়মনসিংহে ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি
  • ২৬ জুলাই ২০২৬
অবৈধ ভিওপি সিম রাখায় দায়ে ৪ কোম্পানিকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জ…
  • ২৬ জুলাই ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে কর্মকর্তা, আ…
  • ২৬ জুলাই ২০২৬