জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, আসনপ্রতি লড়বেন ৫১ ভর্তিচ্ছু

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
জবি ক্যাম্পাস

জবি ক্যাম্পাস © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন ৫১ জন ভর্তিচ্ছু। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন। 

জানা যায়, এদিন তিনটি শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে, চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা ১টায় এবং চলবে বেলা ২টা পর্যন্ত। আর তৃতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বিকেল ৪টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। 

আরো পড়ুন: ঢাবির কলা ও বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। পরীক্ষায় এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর এবং এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর গণনা করা হবে।

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬