ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশের সময় নিয়ে যা বলছে ভর্তি কমিটি

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রশ্নপত্রের গরমিল নিয়ে কিছুটা জটিলতা তৈরি হওয়ায় ফল প্রকাশের সম্ভাব্য তারিখ এখনও ঠিক করা হয়নি বলে অনলাইন ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।

জটিলতা থাকলেও এক মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশের বিষয়ে এখনও কিছু জানায়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে আশা করছি। জটিলতা থাকলেও বিষয়টি নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।

তিনি বলেন, আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। আর বিজ্ঞান ইউনিটের ফলাফল আগামী ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে প্রকাশ করা হবে। সাধারণত এক মাসের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রে একাধিক অসঙ্গতির অভিযোগ তুলে পুনরায় নেওয়ার দাবি তুলেছেন ভর্তিচ্ছু এবং অভিভাবকরা। বিষয়টি নিয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানও।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষ সাংবাদিকদের বলেন, প্রশ্নফাঁসের কোন ঘটনা ঘটেনি। যেটি ঘটেছে সেটি দেখার জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি। মূখ্য সমন্বয়কের নেতৃত্বে বিশেষজ্ঞদের সমন্বয়ে আমাদের যে কমিটি কাজ করে, সেই কমিটি গত পুরো সপ্তাহ যাবত পরিশ্রম করে যাচ্ছেন। ছাত্রদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করে বিষয়টি যেন সমাধান করা হয়। সমাধান প্রায় শেষের দিকে চলে এসেছে, প্রায় কাজ শেষ করে ফেলেছেন।

ভর্তি পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার স্বল্পসংখ্যক প্রশ্নপত্রে কিছু অসংগতি ও ভুলত্রুটি চিহ্নিত করেছে ইতঃপূর্বে গঠিত সংশ্লিষ্ট কমিটি।

আরো পড়ুন: ঢাবির কলা ও বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শুধুমাত্র এমসিকিউ অংশে অনাকাঙ্ক্ষিতভাবে একসেট প্রশ্নপত্রের মধ্যে অন্য সেট প্রতিস্থাপিত হওয়ায় ইংরেজি বিষয়ের স্বল্পসংখ্যক প্রশ্নের ক্রমধারায় ত্রুটি এবং একাউন্টিং বিষয়ের কিছু প্রশ্নের পুনরাবৃত্তি চিহ্নিত করা হয়েছে। তবে এ মর্মে নিশ্চিত করা যাচ্ছে যে, এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।

এতে আরও বলা হয়, এমন অনাকাঙ্ক্ষিত ত্রুটির কারণে পরীক্ষার্থীদের প্রাপ্য ফলাফল যাতে কোনোভাবে প্রভাবিত না হয় তা বিবেচনায় রেখে স্বচ্ছ প্রক্রিয়ায় এমসিকিউ এর উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম চলমান রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আমরা আশ্বস্ত করছি যে, বিশেষজ্ঞদের মতামতের আলোকে ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে উল্লিখিত অসঙ্গতিসমূহ নিরসনের সকল প্রক্রিয়া ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং এ কার্যক্রম এখনো চলমান রয়েছে যাতে পরীক্ষার্থীদের স্বার্থ পূর্ণ সংরক্ষণ করা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ইউনিটের ফলাফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট না হলে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে উত্তরপত্র পুনঃমূল্যায়নের সুযোগ রয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬