জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল, আসনপ্রতি লড়বেন ৪৩ ভর্তিচ্ছু

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়বেন ৪৩ জন।  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন।   

জানা যায়, এদিন দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট শুরু হবে সকাল সাড়ে ৯টায়, চলবে সাড়ে ১০টা পর্যন্ত। আর দ্বিতীয় শিফট বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

আরো পড়ুন: জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়বেন ১২২ শিক্ষার্থী

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনী ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনী পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।

চীনের পিকিং ইউনিভার্সিটিতে মাস্টার্সের সুযোগ, টিউশন ফিসহ থা…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিদেশি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ মিলল কুমিল্লায় জলাশয়ে
  • ০৪ নভেম্বর ২০২৬
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ…
  • ০৪ নভেম্বর ২০২৬
নিজের অস্ত্র দিয়ে নিজেকেই গুলি পুলিশের এসআইয়ের
  • ০৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে বড় ব্যবধানে এগ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দীর্ঘক্ষণ মোবাইল-কম্পিউটারের সামনে বসে থাকায় বাড়ছে ঘাড়ব্যথা…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950