শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ, দফায় দফায় সংঘর্ষ

০৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ AM
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ © সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বড়বাড়ী ও সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে শ্রমিকেরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এরপর বিক্ষোভকারীরা নগরীর বাসন থানায় হামলার চেষ্টা করেন। এ সময় থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে টিয়ারশেল নিক্ষেপ করে।

অন্যদিকে, সাইনবোর্ড এলাকাতেও শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, সাইনবোর্ড এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন।

তিনি আরও বলেন, সকাল থেকে বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আসছেন। এসব ঘটনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার পুলিশের গাড়ি, বিভিন্ন যানবাহন ও একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সিনেটে হারল ট্রাম্পের দল, হাউজেও এগিয়ে ডেমোক্র্যাটরা
  • ০৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করলে কি নম্বর কমবে—যা বলছে…
  • ০৪ নভেম্বর ২০২৬
গ্রুপ চ্যাটে নতুন চার সুবিধা আনল হোয়াটসঅ্যাপ
  • ০৪ নভেম্বর ২০২৬
টিকটকের জন্য আপত্তিকর ভিডিও-ছবি ধারণ করায় স্কুল ছাত্রীকে বহ…
  • ০৪ নভেম্বর ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে মাস্টার্সের সুযোগ, টিউশন ফিসহ থা…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিদেশি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ মিলল কুমিল্লায় জলাশয়ে
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950