জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়বেন ১২২ শিক্ষার্থী

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
জাবি ভর্তি পরীক্ষা

জাবি ভর্তি পরীক্ষা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পঞ্চম দিনে ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। আজ মোট ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘সি’ ইউনিটের মোট ৪৪০টি আসনের বিপরীতে নারী শিক্ষার্থী আবেদন করেছেন ২৯ হাজার ৩৫৫ জন এবং ছেলে শিক্ষার্থী আবেদন করেছেন ২৪ হাজার ৩৮ জন। এতে আসনপ্রতি গড়ে ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবেন।

ভর্তি পরীক্ষার শেষ দিন ১৭ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গতকাল ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) (বিজনেস স্টাডিজ অনুষদ) ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করেছে। ভর্তি পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইটে (ju-admission.org) পাওয়া যাবে।

চীনের পিকিং ইউনিভার্সিটিতে মাস্টার্সের সুযোগ, টিউশন ফিসহ থা…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিদেশি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ মিলল কুমিল্লায় জলাশয়ে
  • ০৪ নভেম্বর ২০২৬
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ…
  • ০৪ নভেম্বর ২০২৬
নিজের অস্ত্র দিয়ে নিজেকেই গুলি পুলিশের এসআইয়ের
  • ০৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে বড় ব্যবধানে এগ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দীর্ঘক্ষণ মোবাইল-কম্পিউটারের সামনে বসে থাকায় বাড়ছে ঘাড়ব্যথা…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950