ঢাবি ভর্তি পরীক্ষায় ৪টি প্রশ্নের পুনরাবৃত্তি, যা বলছে প্রশাসন

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
ভর্তি পরীক্ষার্থী ও ঢাবি লোগো

ভর্তি পরীক্ষার্থী ও ঢাবি লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার দুটি সেটে চারটি প্রশ্ন রিপিট হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভর্তিচ্ছু এবং অভিভাবকরা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশের আটটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানান পরীক্ষার্থী-অভিভাবকরা।

এ বিষয়ে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার  প্রধান সমন্বয়কারী ড. মাহমুদ ওসমান ইমাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অল্প কিছু প্রশ্নের সেটে প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে।  ‘এ’ সেটের প্রশ্ন ‘বি’ সেটে চলে গেছে, এবং ‘বি’ সেটের প্রশ্ন ‘এ’ সেটে চলে এসেছে। তবে এতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।’

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা সভা করেছি। কীভাবে এই ভুল হলো-সেটি খতিয়ে দেখা হচ্ছে। আমার মনে হয় এটি অনিচ্ছাকৃত ভুল। ইচ্ছাকৃত ভাবে কেউ এমন করেনি। তবুও বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। যারা রিপিট প্রশ্নে পরীক্ষা দিয়েছে, তারা যেন বৈষম্যের শিকার না হন; আমরা সেই চেষ্টা করবো।

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, প্রশ্নপত্রের ‘এ’ সেটে অ্যাকাউন্টিং অংশে ২৫ নম্বরে প্রশ্ন এসেছে, ‘তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?’। একই প্রশ্ন ৩৩ নম্বরে পুনরায় ছাপা হয়েছে। সেটের ২৬ নম্বরে ‘মাহরিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৫:২। তারা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত?’ প্রশ্নটি এসেছে। একই প্রশ্ন ৩৪ নম্বরে পুনরায় ছাপা হয়েছে।

সেটের ২৭ নম্বর প্রশ্ন এসেছে ‘কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ?’। এই প্রশ্নটি ৩৫ নম্বরে পুনরায় ছাপা হয়েছে। এছাড়া ২৮ নম্বরে ‘নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৬,০০০ টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত?’ প্রশ্ন এসেছে। এটি ৩৬ নম্বর প্রশ্নে পুনরাবৃত্তি হয়েছে।

একই সমস্যা ‘বি’ সেটের প্রশ্নে হয়েছে। এই সেটের মধ্যেই একই প্রশ্নগুলো ২৯ নম্বর ৩৩ নম্বরে পুনরাবৃত্তি হয়েছে। ৩০ নম্বরের প্রশ্নটি ৩৪ নম্বরে পুনরাবৃত্তি হয়েছে। ২৮ নম্বরের প্রশ্নটি ৩২ নম্বরে পুনরাবৃত্তি হয়েছে। এছাড়া ৩১ নম্বরটা ৩৫ নম্বরে পুনরাবৃত্তি হয়েছে।

‘বি’ সেটের যেসব প্রশ্নে পুনরাবৃত্তি হয়নি, সেসব প্রশ্নে ২৮ নম্বরে ‘রূপান্তর খরচের সমষ্টি...?, ২৯ নম্বরে ‘আরডি ফুড কোম্পানির বিক্রীত পণ্যের ব্যয় ৫,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য ২,০০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ২,৫০,০০০ টাকা। ক্রয়কৃত পণ্যের মূলা কত?’ ৩০ নম্বরে ‘একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয়। তাহলে নিট মুনাফার উপর কী প্রভাব পড়বে?’ এবং ৩১ নম্বরে সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়?’ প্রশ্নগুলো এসেছে।

দুপুর ১টায়ও অফিসে নেই সমাজসেবা কর্মকর্তা, ভোগান্তিতে সেবাগ্…
  • ১৫ মার্চ ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নির্ধারণী ম্যাচ ঘিরে দুঃসংবাদ 
  • ১৫ মার্চ ২০২৬
লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে
  • ১৫ মার্চ ২০২৬
জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা করতে আইনগত বাধা নেই: শিশির মনির
  • ১৫ মার্চ ২০২৬
ঈদে থানায় রাখা যাবে স্বর্ণালঙ্কার
  • ১৫ মার্চ ২০২৬
রোজার মধ্যেও জমে উঠেছে শেরপুর-৩ আসনের নির্বাচন 
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence