ল্যাপটপ ঠিক করাতে বের হয়ে নিখোঁজ আনন্দমোহন কলেজ শিক্ষার্থী তারেক

০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫২ PM
আনন্দ মোহন কলেজ ও তারেক আজিজ

আনন্দ মোহন কলেজ ও তারেক আজিজ © টিডিসি সম্পাদিত

মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের করাতে ঢাকার উদ্দেশে বেরিয়ে নিখোঁজ রয়েছেন আনন্দ মোহন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী তারেক আজিজ (২৬)। এ ঘটনায় শুক্রবার (৩ এপ্রিল) তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। 

জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে নিখোঁজ রয়েছেন তারেক আজিজ। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে সে। তারেক তারেক পরিবারের সাথে ময়মনসিংহ শহরের আকুয়া হাজিবাড়ী মোড় এলাকায় বসবাস করতেন। 

তারেক আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী।

এ বিষয়ে তারেক আজিজের বড় ভাই সৈয়দ মোশাররফ হোসেন সরকার বলেন, ‘বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালের খাবার শেষে বেলা ১১ টার দিকে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিং করাতে ঢাকার উদ্দেশে বেরিয়ে যায় আমার ছোট ভাই তারেক। ঢাকার তেজগাঁও থানা এলাকায় বসুন্ধরা শিপিং মলে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিং করে ফেরার সময় ২ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে তারেকের মোবাইলে সংযোগ করা সম্ভব হচ্ছিল না।

সেদিন রাত যত গভীর হচ্ছিল, ততোই আমাদের উদ্বেগ বাড়ছিল। তারপর আমরা ঢাকাসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়েও তারেকের কোনো সন্ধান পাইনি। আমার বাবা, মা ও পরিবারের লোকজন ছোট ভাইকে নিয়ে খুব উৎকণ্ঠায় আছেন। পুলিশ ও সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের দাবি তারা যেন আমার ভাইকে সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে দেন।’
 
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার এসআই মাসুম বিল্লাহ জানান, ‘এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি।’

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬