মেডিকেল ভর্তি: মুক্তিযোদ্ধা কোটার ৪৯ জনকে প্রমাণসহ হাজির হতে হবে আজ

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিতদের সনদ বা প্রমাণকসহ ডেকেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিতদের সনদ বা প্রমাণকসহ ডেকেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিতদের ডাকা হলেও তাদের মধ্যে ৪৯ জন তাদের সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে হাজির হননি। এ সংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়ে তাদের ফের হাজির হতে বলা হয়েছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) তাদের অধিদপ্তরে আসতে হবে।

গত বুধবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তারা হাজির না হলে কোটার দাবিদার নন বলে গণ্য হবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল গত ১৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালার ৯.৩ নম্বর অনুচ্ছেদে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক যাচাই বাছাইপূর্বক অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে উল্লেখ রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে গত ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে (মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায়) উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছিল। তবে ৪৯ জন শিক্ষার্থী নির্ধারিত তারিখে তথ্য যাচাইয়ের জন্য উপস্থিত হননি।

আরো পড়ুন: শাবিপ্রবির ‘এ-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা সিলেট কেন্দ্রে, প্রবেশপত্র ডাউনলোড কবে

এ অবস্থায় এসব শিক্ষার্থীকে ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মহাখালীতে (স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায়) উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কোনো পরীক্ষার্থী নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত না হলে তিনি কোটার দাবিদার নন বলে গণ্য হবেন।

বিজ্ঞপ্তিসহ তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দ…
  • ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ৪ দিন
  • ০৪ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি, জানুয়ারিত…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী চাওয়ার পরও কেন আটকা বদলি?
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ৭ বেসরকারি বিশ্ববিদ…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950