বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ৪ দিন

০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ PM
বাংলাদেশ পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

বাংলাদেশ পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তিনটি পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গবেষণা সহকারী ও অফিস সহায়ক পদে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করতে হবে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।

সম্প্রতি বাংলাদেশ পুলিশ সিআইডির অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

আবেদন শেষ: ০৮ নভেম্বর, ২০২৬ বিকাল ০৪:০০ টা।

পদের নাম ও পদসংখ্যা:

১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৮টি পদ। 

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে

২. গবেষণা সহকারী: ১টি পদ। 

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: ভিসি নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

৩. অফিস সহায়ক: ৯টি পদ। 

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

চাকরির কর্মস্থল: সিআইডি সদর দপ্তর অথবা বাংলাদেশের যেকোনো জেলায়।

আরও দেখুন: অষ্টম শ্রেণি থেকে এইচএসসি—বিভিন্ন যোগ্যতায় ঢাকা সেনানিবাসে নিয়োগ

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ ও ২ নং এর জন্য মোট ১১২ টাকা, ৩ নং এর জন্য ৫৬ টাকা এবং (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্য ৫৬ টাকা।

বিস্তারিত তথ্য নিয়োগসংক্রান্ত পরীক্ষা, সময়সূচি ও অন্যান্য তথ্য জানতে এখানে দেখুন।

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, কী কী …
  • ০৪ নভেম্বর ২০২৬
আমেরিকানরা স্পষ্ট বার্তা দিয়েছে, তারা মানুষকে বিভক্তির বদলে…
  • ০৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ
  • ০৪ নভেম্বর ২০২৬
ডিসকাউন্ট নিয়ে বিরোধে মোহাম্মদপুরে হাসপাতালে হামলা-ভাঙচুর-ল…
  • ০৪ নভেম্বর ২০২৬
মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দ…
  • ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ৪ দিন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950