চারুকলার মাধ্যমে শুরু হলো জবির নিজস্ব ভর্তি পরীক্ষা

৩১ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয়েছে। প্রথমদিনে আজ ই-ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে চার বছর পর নিজস্ব ভর্তি পরীক্ষা ব্যবস্থায় ফিরল জবি। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এতে ১ হাজার ৩৭৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নিচ্ছেন। জানা গেছে, প্রাথমিকভাবে তিন শিফটে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও পরীক্ষার্থী কম থাকায় এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ভর্তি পরীক্ষায় ব্যবহারিক অংশে ৪৮ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ রয়েঠে। মোট দেড় ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: শাবিপ্রবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ, দুই নতুন নির্দেশনা

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৩টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। তবে চার বছর পর এবার জবি গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা নিচ্ছে।

শিক্ষা ক্যাডারের বদলিতে আসছে বড় পরিবর্তন, ক্ষমতা পাচ্ছে মাউ…
  • ২৭ জুলাই ২০২৬
ভিসা স্থগিত চার দেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ৯ বিশ…
  • ২৭ জুলাই ২০২৬
বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের আফ্রিকায় পাঠানোর পরিকল্পনায় ইউরো…
  • ২৭ জুলাই ২০২৬
প্রেমে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে দেখানো হয় চাকু, পিস্তল ঠ…
  • ২৭ জুলাই ২০২৬
সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাবেন লাখে ৫ হাজার টাক…
  • ২৭ জুলাই ২০২৬
পে স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের, আমলে নিতে চায় না…
  • ২৭ জুলাই ২০২৬