মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষার্থী ভর্তিতে তিন সিদ্ধান্ত

৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM

© সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয় নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে তিনটি সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো- উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে মতামত বা সুপারিশসহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবে।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশসহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে।

নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে জরুরি নির্দেশনা
  • ২৭ জুলাই ২০২৬
সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয়…
  • ২৭ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় কোটি টাকা গায়েব, দিশাহারা গ্…
  • ২৭ জুলাই ২০২৬
পরিবর্তিত সময়সূচিতে কাল থেকে শুরু অনার্স প্রথম বর্ষের পরীক্…
  • ২৭ জুলাই ২০২৬
ইবিতে ছাত্রশক্তির অনুষ্ঠানে হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি
  • ২৭ জুলাই ২০২৬
বাঁধের গোড়া কেটেই সংস্কার! বৃষ্টিতে ধসে পড়ছে মাটি, প্রশ্নবি…
  • ২৭ জুলাই ২০২৬