জাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা

২৯ জানুয়ারি ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষা বর্ষ) ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জাবিতে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব  সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্যটি নিশ্চিত করেন। ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একাডেমিক ছুটির দিন ব্যতীত ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হয়ে  ১৭ ফেব্রুয়ারি শেষ হবে। 

চূড়ান্ত সময়সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি রবিবার পাঁচ শিফটে ‘ডি' (জীববিজ্ঞান অনুষদ) ইউনিটে আবেদনকারী  মেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১০ তারিখ সোমবার একই ইউনিটের ছেলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা প্রথম চার শিফটে অনুষ্ঠিত হবে। এছাড়া একই তারিখে ৫ম শিফটে আইবিএ-জেইউ-এর ( ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

আগামী ১১ ফেব্রুয়ারি প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে মেয়ে শিক্ষার্থীদের এবং দ্বিতীয় শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন ৩য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও বুধবার (১২ ফেব্রুয়ারি) পাঁচ শিফটে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে; এবং বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ছয় শিফটে ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম তিন শিফটে মেয়েদের এবং পরবর্তী তিন শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার শেষ দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) ১ম শিফটে 'সি১' ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের তিন শিফটে 'বি' ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ২ শিফটে মেয়েদের এবং তৃতীয় শিফটে ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এছাড়া সি১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় (MCQ) উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৩ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে  উপস্থিত থাকতে হবে এবং চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সর্বমোট ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৪৫ জন ভর্তি পরীক্ষায় বসবে। 

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, কী কী …
  • ০৪ নভেম্বর ২০২৬
আমেরিকানরা স্পষ্ট বার্তা দিয়েছে, তারা মানুষকে বিভক্তির বদলে…
  • ০৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ
  • ০৪ নভেম্বর ২০২৬
ডিসকাউন্ট নিয়ে বিরোধে মোহাম্মদপুরে হাসপাতালে হামলা-ভাঙচুর-ল…
  • ০৪ নভেম্বর ২০২৬
মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দ…
  • ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ৪ দিন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950