চুয়েটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্স লেভেল-১ এর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে বলে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা গেছে। এর আগে আবেদন শেষ হয়েছে গত ১৮ জানুয়ারি। গত ৫ জানুয়ারি থেকে এ প্রক্রিয়া শুরু হয়। 

এবার ৯টি বিভাগে ৯২০টি আসনে ভর্তি নেওয়া হবে।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও স্নাতক ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯২০টি আসন ছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে।

এবার গ্রুপ ‘ক’ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং গ্রুপ ‘খ’ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) ভর্তি নেওয়া হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও নামের তালিকা প্রকাশ করা হয়েছে ২৩ জানুয়ারি। প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে ২৭ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: আন্দোলনের মুখে গুচ্ছে থাকতে ভিসিদের নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাস্থান অনুযায়ী মেধাতালিকা প্রকাশ, বিভাগ পছন্দ ক্রম প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ, ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু তারিখ ও সময় এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, নিজস্ব ওয়েবসাইট এবং ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissioncuet.ac.bd) প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার ওয়েবসাইট https://admissioncuet.ac.bd হতে ভর্তি নির্দেশিকা ২০২৪-২৫ ডাউনলোড করে নিতে পারবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে এবং উল্লিখিত নিয়মাবলী ছাত্র-ছাত্রীদেরকে অনুসরণ করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬