জবি নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই থাকবে: উপাচার্য

২৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই থাকবে বলে জানিয়ে দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। সম্প্রতি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া থেকে জবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বের হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে শুরু হওয়া আলোচনা ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।  

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে, তা খুবই নিন্দনীয়। কারো উস্কানিতে আমরা বিভ্রান্ত হবো না। কারো চাওয়া বা না চাওয়ায় আমাদের সিদ্ধান্ত বদলাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই আছে, থাকবে।’  

তিনি আরো বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, শিক্ষার্থী এবং শিক্ষকদের চাওয়া অনুযায়ীই গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সঠিক সিদ্ধান্ত। আমাদের শিক্ষার্থীদের স্বার্থকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই এবং এ সিদ্ধান্ত তারই প্রতিফলন।’  

আরো পড়ুন: জবি নিয়ে ‘অশালীন মন্তব্য’র নিন্দা প্রশাসনের

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জবি বের হয়ে যাওয়ার পর থেকে কিছু মহল এ সিদ্ধান্তের সমালোচনা করছে। তবে জবি শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শিক্ষার্থীরা জানান, পৃথক ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের দক্ষতা যাচাই এবং বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার মান নিশ্চিত করবে।

‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়’— বরাদ্দ ন…
  • ১৪ মার্চ ২০২৬
পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
  • ১৪ মার্চ ২০২৬
কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ সিলেকশনে ডাক পেলেন ৩২ খেলোয়াড়
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি ল…
  • ১৪ মার্চ ২০২৬
২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা চাইল মাউশি
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081