এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ PM
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি © ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১ ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হবে। যদিও এর আগে ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হতে পারে বলে জানানো হয়েছিল।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছেন, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

আরও খবর: এশিয়ায় দেশসেরা অবস্থানে ঢাবি-নর্থ সাউথ-বুয়েট, শীর্ষ ২০-এ যেসব বিশ্ববিদ্যালয়

সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। এর আগে ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হতে পারে বলে জানানো হয়েছিল। তবে সে তারিখ পরিবর্তন করে ১ ডিসেম্বর চূড়ান্ত করা হলো।

মার্কিন সিনেটে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ পেছাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৪ নভেম্বর ২০২৬
সূর্য ওঠার আগেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রল…
  • ০৪ নভেম্বর ২০২৬
তাহসিফের লাশ উদ্ধারের মামলায় ফের তিন দিনের রিমান্ডে বান্ধবী…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে মনিটরিং নীতিমালা, পরিমার্জিত হচ্ছে কারিকুলাম…
  • ০৪ নভেম্বর ২০২৬
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950