এইচএসসি
এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো
প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পর এবার এইচএসসির ফলে ধ্বসের পর ১ মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষা নেওয়া হচ্ছে। যদিও তাতে সুযাগ পাচ্ছেন দুই বিষয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। ফল প্রকাশ হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সম্পূরক পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। কাল তথা ৪ নভেম্বর বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তিতেই পরীক্ষার বিস্তারিত তথ্য জানানো হবে।
তিনি আরও জানান, পরীক্ষায় দুইয়ের বেশি ফেল শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছেন না। তবে ২০২৪ এবং ২০২৫ সালে ফেল শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন; এক্ষেত্রে তাদেরকে ২০২৬ সালে পরীক্ষায় অংশগ্রহণ বা রেজিস্ট্রেশন থাকতে হবে। অর্থ্যাৎ পরপর দুই বা তিন বছর ফেল পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া সুযোগ পাবেন।
একটি সূত্র জানায়, নভেম্বর প্রথম সপ্তাহ থেকে পুনঃপরীক্ষার ফরম পূরণ শুরু করার প্রস্তাব দিয়েছে আন্ত শিক্ষা বোর্ড; যা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। সে অনুযায়ী ১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রশ্ন প্রণয়নের কাজ চলবে।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।