গুচ্ছ বহাল দাবি: ইউজিসির আলোচনার আহবান প্রত্যাখান শিক্ষার্থীদের

২৬ জানুয়ারি ২০২৫, ১২:২৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
ইউজিসির প্রতিনিধির সঙ্গে কথা বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

ইউজিসির প্রতিনিধির সঙ্গে কথা বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে ইউজিসির সামনে এলে তাদেরকে আলোচনায় বসার আহবান জানায় কর্তৃপক্ষ। তবে তারা তাতে রাজি না হয়ে দাবি মানার আহবান জানিয়েছেন।

উচ্চ মাধ্যমিক পাস বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ আন্দোলন করছেন। দাবি আদায়ে তারা ইউজিসির সামনে অবস্থান নিয়েছেন। এর আগে রবিবার (২৬ জানুয়ারি) সাকলে শিক্ষার্থীরা প্রথমে আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউজিসি ভবনের সামনে আসেন।

আরো পড়ুন: জবি ছাত্রীর আত্মহত্যার নেপথ্যে বুয়েট ছাত্রের সঙ্গে প্রেম! চিরকুটে লেখা— কেউ দায়ী নয়

এ সময় ইউজিসির একজন প্রতিনিধি শিক্ষার্থী প্রতিনিধিদের কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসার আহবান জানান। তবে তারা তা প্রত্যাখান করে দাবি মেনে নিতে বলেছেন।

রহমত উল্লাহ নামের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী বলেন, ‘একাধিক বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হলে শিক্ষার্থীদের আর্থিক সংকুলান সম্ভব নয়। আমরা চাই, গুচ্ছ পরীক্ষায় সব বিশ্ববিদ্যালয় অংশ নিক। ইউজিসির কাছে আমাদের দাবি, তারা যেন বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে গুচ্ছ আয়োজন ঠিক রাখে।’

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, কী কী …
  • ০৪ নভেম্বর ২০২৬
আমেরিকানরা স্পষ্ট বার্তা দিয়েছে, তারা মানুষকে বিভক্তির বদলে…
  • ০৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ
  • ০৪ নভেম্বর ২০২৬
ডিসকাউন্ট নিয়ে বিরোধে মোহাম্মদপুরে হাসপাতালে হামলা-ভাঙচুর-ল…
  • ০৪ নভেম্বর ২০২৬
মাউশি কর্মকর্তা ও ইন-সিটু হিসেবে কর্মরতদের জন্য জরুরি নির্দ…
  • ০৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশের সিআইডিতে নিয়োগ, আবেদনের বাকি মাত্র ৪ দিন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950