শেষ হলো আর্মড ফোর্সেস ও ৫ আর্মি মেডিকেলে ভর্তি পরীক্ষা

২৪ জানুয়ারি ২০২৫, ১১:১০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM

© সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়।

এর আগে, গত ৯ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

এতে বলা হয়েছে, আগামী ২৪ জানুয়ারি ঢাকা সেনানিবাসসহ দেশের মোট ৬টি সেনানিবাসে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারও এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বরের হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

গত ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা ছিল। এবারের আবেদন ফি ছিল এক হাজার টাকা।

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬