আর্মড ফোর্সেস ও ৫ আর্মি মেডিকেলে ভর্তি পরীক্ষা শুক্রবার

২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM

© ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৯ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

এতে বলা হয়েছে, আগামী ২৪ জানুয়ারি ঢাকা সেনানিবাসসহ দেশের মোট ৬টি সেনানিবাসে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারও এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বরের হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

গত ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা ছিল। এবারের আবেদন ফি ছিল এক হাজার টাকা।

শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলার আসামি হাসিনাসহ ৪১ ‘হেভিওয়েট’
  • ২৭ জুলাই ২০২৬
এইচএসসির জীববিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ২৭ জুলাই ২০২৬
ইবির ৯ বিভাগে আসন ফাঁকা, ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা প…
  • ২৭ জুলাই ২০২৬
ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • ২৭ জুলাই ২০২৬
জুলাই শহীদ চানকে হারিয়ে আর্থিক অনটনে পরিবার
  • ২৭ জুলাই ২০২৬
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ব্যারিকেড দিয়ে বাস থা…
  • ২৭ জুলাই ২০২৬