রুয়েটের ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ

২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী, তিন শিফটে পরীক্ষায় অংশ নেবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এবারের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১৪ জানুয়ারি। ৪ জানুয়ারি থেকে এ প্রক্রিয়া শুরু হয়। গত ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা দেওয়া হয়।

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, তিন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট ১২টা থেকে ১টা এবং তৃতীয় শিফটের পরীক্ষা হবে ৩টা থেকে চারটা পর্যন্ত। যোগ্য প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

আরো পড়ুন: বুয়েটের প্রাক নির্বাচনী পরীক্ষা আজ, তিন শিফটে অংশ নেবেন ২৪২০৫ জন

প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। চূড়ান্ত লিখিত ভর্তি পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি। বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-

779742a3-e6e1-444c-befe-0fa37cc95520

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ন গ্রুপ
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষা ক্যাডারের বদলিতে আসছে বড় পরিবর্তন, ক্ষমতা পাচ্ছে মাউ…
  • ২৭ জুলাই ২০২৬
ভিসা স্থগিত চার দেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ৯ বিশ…
  • ২৭ জুলাই ২০২৬
বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের আফ্রিকায় পাঠানোর পরিকল্পনায় ইউরো…
  • ২৭ জুলাই ২০২৬
প্রেমে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে দেখানো হয় চাকু, পিস্তল ঠ…
  • ২৭ জুলাই ২০২৬
সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাবেন লাখে ৫ হাজার টাক…
  • ২৭ জুলাই ২০২৬