বুয়েটের প্রাক নির্বাচনী পরীক্ষা আজ, তিন শিফটে অংশ নেবেন ২৪২০৫ জন

২৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি তিন শিফটে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ২৪ হাজার ২০৫ জন ভর্তিচ্ছু। 

ভর্তির বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রথম শিফটে পরীক্ষায় অংশগ্রহণ করবেন রোল নম্বর-৪০০০১ থেকে ৪৮০৭১ পর্যন্ত। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটে রয়েছে—রোল নম্বর-৬০০০১ থেকে ৬৮০৭০ পর্যন্ত, তাদের পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং তৃতীয় শিফটে—রোল নম্বর- ৭০০০১ থেকে ৭৮০৭০ পর্যন্ত, তাদের পরীক্ষা চলবে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

জানা যায়, গত ২৪ ডিসেম্বর প্রকাশিত তালিকায় প্রাক-নির্বাচনী পরীক্ষার জন্য ২৪ হাজার ২০৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৩০ নভেম্বর এবং তা শেষ হয় ১৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন করতে ৫০০ টাকা ফি জমা দেন প্রায় ২৬ হাজার শিক্ষার্থী, যার মধ্যে ২৪ হাজার ২০৫ জন চূড়ান্তভাবে নির্বাচিত হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মোট আসন রয়েছে- ১৩০৯টি। প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৪ ফেব্রুয়ারি। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। মূল ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের জন্য ৪০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য মোট ৮০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৮ মার্চ।

শেখ হাসিনার উপদেষ্টা ঢাকায় আটক
  • ০৪ নভেম্বর ২০২৬
শত বছর পর কানসাসে ডেমোক্র্যাট সিনেটর, ‘ভেটো’ দেওয়ার হুমকি ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ জানাল …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা পরিচালনা কমিটি…
  • ০৪ নভেম্বর ২০২৬
টানা ২ দফায় সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?
  • ০৪ নভেম্বর ২০২৬
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, কী কী …
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950