মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ

২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম দিনের ভর্তি পরীক্ষায় অংশগ্রণকারী শিক্ষার্থী

মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম দিনের ভর্তি পরীক্ষায় অংশগ্রণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ শনিবার (২১ ডিসেম্বর)। আজ দু’টি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার সকালে মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের পরীক্ষা দিয়ে শুরু হয় এ কার্যক্রম। 

একইদিন বিকেলে শিপিং অ্যাডমিনস্ট্রেশন অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথমদিনের মতো এ কার্যক্রম শেষ হয়েছে। আজ আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে ২০২৫ সালের এপ্রিলে।

মেরিটাইম ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ের এল এল বি (অনার্স) ইন মেরিটাইম ল’, বিবিএ (অনার্স) ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস, বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি, বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ, বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহে শিক্ষার্থী ভর্তির জন্য চারটি ফ্যাকাল্টির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন: ‘বাবা তুমি শান্তিতে ঘুমাও, আবার আমাদের দেখা হবে’—নিহত বুয়েট শিক্ষার্থীর মা

স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্ৰগুলো হলো, বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (মেঘনা ভবন), বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (পদ্মা ভবন), মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এমসিপিএসসি), বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, খুলনা।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬