মেডিকেলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
মেডিকেলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

মেডিকেলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে © ফাইল ছবি

বিদেশি শিক্ষার্থীদের জন্য দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার জন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার ১৭৬ আসনে মেডিকেল ও ডেন্টালের ৪০ আসনে বিদেশি শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচটি সংরক্ষিত সিটসহ বিদেশিদের জন্য মোট ২২১টি আসন থাকছে। সংশ্লিষ্ট দেশের মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ১৫ জানুয়ারির মধ্যে তাদের আবেদন করতে হবে। এরপর আর আবেদনপত্র গ্রহণ করা হবে না। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এসব আবেদন যাচাই-বাছাই করবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

দেশের শিক্ষার্থীদের জন্য মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী ৮ ডিসেম্বর। আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। আর এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন: মেডিকেল ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর

তিনি জানান, এমবিবিএস ভর্তি আবেদন চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। দেশের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে দুই সপ্তাহেরও বেশি সময় পাবেন।

পরীক্ষার সময় আগের মতোই এক ঘণ্টা। সিলেবাসও কোনো পরিবর্তন হয়নি। নম্বর বিন্যাস আগের মতোই থাকছে। আগামী বছরের ১৭ জানুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে। আর ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি।

টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৮ জুলাই ২০২৬
অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর…
  • ২৮ জুলাই ২০২৬
দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি
  • ২৮ জুলাই ২০২৬
সুবিপ্রবির নতুন ভিসি ইবি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন
  • ২৮ জুলাই ২০২৬
অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না জ…
  • ২৮ জুলাই ২০২৬
টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জ…
  • ২৮ জুলাই ২০২৬