নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ AM
দুর্ঘটনার কবলে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি

দুর্ঘটনার কবলে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি © সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এতে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় ওই বৃদ্ধাও আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।

ওসি জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামে এক বৃদ্ধা হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশে ধানক্ষেতে গিয়ে পড়ে।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি।

এদিকে, দুর্ঘটনায় বৃদ্ধা ফিরোজাও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণ গ্রুপে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ অক্টোবর ২০২৬
কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে 
  • ০৫ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে সুখবর
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা
  • ০৫ অক্টোবর ২০২৬
‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কাউকে চেনা যায়নি’, অজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬