জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু ১১ সেপ্টেম্বর 

০৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হবে ১১ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রমে যেসব আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি বা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সেসব আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

আরও পড়ুন: চাকরিতে প্রবেশের বয়স ৩৫’র দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিচার্জ

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বলেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই ১৫ সেপ্টেম্বরের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

 

থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আ…
  • ৩১ জুলাই ২০২৬
বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬