ভর্তিযুদ্ধে অংশ নিতে চবিতে যাচ্ছেন বেলায়েত, চাইলেন দোয়া

২১ আগস্ট ২০২২, ০৭:৫১ AM
বেলায়েত শেখ

বেলায়েত শেখ © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধে অংশ নিতে চট্টগ্রাম যাচ্ছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। ভালোভাবে যেন পরীক্ষা দিতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জানা গেছে, আগামীকাল সোমবার চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বেলায়েত। বেলা ২টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন তিনি।

বেলায়েতের সাথে কথা বলতে তার নম্বরে ফোন দেওয়া হলে তিনি জানান, তিনি এই মুহূর্তে ট্রেনে উঠছেন। আগামীকাল তার ভর্তি পরীক্ষা। পরীক্ষায় যেন তিনি ভালো করতে পারেন সেজন্য সবার কাছে দোয়াও চান।

তিনি জানান, চবিই তার শেষ ভরসা। সেজন্য ভিন্ন কৌশলে চবি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন তিনি। বেশি বেশি প্রশ্নব্যাংক সলভ করেছেন। এছাড়া প্রশ্নের উত্তরগুলো বুঝে বুঝে আয়ত্ত করেছেন। তার আশা চবির ভর্তি পরীক্ষায় ভালো করবেন তিনি।

আরও পড়ুন: ১২০-এ ৯৪.৭৫ পেয়ে চবির ভর্তি পরীক্ষায় প্রথম আরমান

জানা গেছে, গাজীপুরের মাওনার বাসিন্দা বেলায়েত শেখ ১৯৮৩ সালে প্রথমবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও টাকার অভাবে সে বছর নিবন্ধন করতে পারেননি। ১৯৮৮ সালে তিনি আবারও এসএসসি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন কিন্তু সে বছর সারা দেশে বন্যার কারণে পরীক্ষা দিতে পারেননি।

এর কয়েক মাস পরে তিনি ফটোগ্রাফার হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি ‘দৈনিক করতোয়া’ পত্রিকার গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি।

কর্মজীবন শুরুর পরে বেলায়েত আর পড়ালেখা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। ছোট ভাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্নও থেকে যায় অধরা। বেলায়েত ২ ছেলে ও ১ মেয়ের জনক। তার মেয়ে রাজউক উত্তরা মডেল কলেজে ভর্তির সুযোগ পেলেও কলেজে যেতে আগ্রহী ছিল না। তার বড় ছেলেও পড়ালেখায় আগ্রহী না। তাই নিজে নেমে পড়লেন ভর্তি যুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ব্যর্থ হলেও এবার কার টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence