এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা

১৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ PM
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬-এর বিশেষ আলোচনা বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রাসঙ্গিকতা তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব বেনজীর আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এনএসইউর উপ-উপাচার্য (প্রো ভাইস চ্যান্সেলর) অধ্যাপক নেছার ইউ. আহমেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ্য (ট্রেজারার) অধ্যাপক আব্দুর রব খান। 

স্বাগত বক্তব্যে এনএসইউর উপ-উপাচার্য (প্রো ভাইস চ্যান্সেলর) অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, “ইতিহাস শুধু অতীতের প্রতিচ্ছবি নয়, বরং ভবিষ্যতের পথনির্দেশক। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করার অঙ্গীকার থেকেই ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো স্মরণ ও পর্যালোচনা করা প্রয়োজন। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাস সম্পর্কে সচেতনতা এবং দায়িত্ববোধ তৈরিতে ভূমিকা রাখবে।”

মূল প্রবন্ধে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, “বাংলাদেশের জনগণ স্বাধীনতাপ্রিয়। তারা যখন দেখে কেউ তাদের স্বাধীনতা হরণের চেষ্টা করছে কিংবা দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলছে, তখনই তারা গর্জে ওঠে। বাংলাদেশের ইতিহাস মূলত সার্বভৌমত্ব রক্ষার এক নিরন্তর সংগ্রামের ইতিহাস। আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত এই সংগ্রামের ধারাবাহিকতা লক্ষ করা যায়। আমাদের অসমাপ্ত জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে সমাপ্ত করতে হবে।” 

বিশেষ অতিথির বক্তব্যে জনাব বেনজীর আহমেদ বলেন, “এই বিপ্লব আমাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুগম করেছে। বাংলাদেশ গণতন্ত্রের দিকে এগিয়ে গেছে। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিকে একটি শিক্ষা ও গবেষণায় উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম। সেই লক্ষ্য বাস্তবায়নে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং জ্ঞানচর্চার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, “আমাদের চিন্তার দিক থেকে আত্মনির্ভরশীল হতে হবে। আত্মনির্ভরশীলতা আমাদের স্বায়ত্তশাসিতভাবে চলতে শেখায়। অনেক সময় আমাদের সামনে কালো অন্ধকার ঘনিয়ে আসে। সেই অন্ধকার সরিয়ে আলো নিয়ে আসা সম্ভব, আর সেই শক্তি এ দেশের ছাত্র-জনতা। বাংলাদেশের মানুষ বারবার তাদের সম্মিলিত শক্তির স্ফুরণ দেখিয়েছে।” 

সভাপতির বক্তব্যে এনএসইউর উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “এই দেশে যখনই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন উঠেছে, তখনই আমাদের সিপাহি ও জনতা একযোগে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের ইতিহাসে জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বহুমাত্রিক গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।” 

ধন্যবাদ জ্ঞাপনকালে এনএসইউর ট্রেজারার অধ্যাপক আব্দুর রব খান অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জাতীয় ইতিহাস ও সংহতির চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।”

এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুরে ৮০ সিসিটিভি ক্যামেরা, এআই দিয়ে নজরদ…
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশে ফিজিয়াট্রিস্টের তীব্র সংকট, হাতুড়ে চিকিৎসা নিতে গিয়ে প…
  • ১৪ নভেম্বর ২০২৬
১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950