মেধাতালিকা থেকে ভর্তিতে জাবির ৫ নির্দেশনা

১৭ আগস্ট ২০২২, ০১:০০ PM
জাবি

জাবি © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির পরীক্ষা শেষে বিষয়ভিত্তিক পছন্দক্রম দিচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এছাড়া আগামী ২২ আগস্ট থেকে জাবির বিভিন্ন ইউনিটের ভর্তির সাক্ষাৎকার শুরু হবে।

এদিকে ভর্তির সাক্ষাৎকার শেষে আগামী ৩১ আগস্ট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে। এ নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ৫ দফা নির্দেশনা দিয়েছে ভর্তি পরিচালনা কমিটি।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে জাবির কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ভর্তি পরীক্ষা শেষে বর্তমানে শিক্ষার্থীরা অনলাইনে বিষয় পছন্দক্রম দিতে পারছেন। এরপর আগামী ২২ আগস্ট থেকে বিভিন্ন ইউনিটে ভর্তির সাক্ষাৎকার শেষ হলে আগামী ৩১ চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট প্রকাশ ও শিক্ষা শাখায় এই তালিকা প্রেরণ করা হবে।’

ক) নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থীকে ভর্তির যাবতীয় ফি নগদ অথবা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর ব্যক্তিগত একাউন্ট থেকে জমা দিতে হবে। উপরোক্ত সকল ফি এর সাথে ২০/-(বিশ) টাকা মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

খ) academic.juniv.edu ওয়েবসাইট থেকে ‘১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও এইচএসসি’র রেজিস্ট্রেশন (IGCSE / A Level এর ক্ষেত্রে এইচএসসি’র রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে ভর্তি পরীক্ষার আবেদন করার সময় প্রদেয় মোবাইল) নম্বর দিয়ে লগইন করুন। এরপর ‘আবেদন ফরম’ মেনুতে ক্লিক করে যেকোনো একটি পেমেন্ট মাধ্যম নগদ অথবা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেট নির্বাচন করে নির্ধারিত ফি প্রদান করার পর আবেদন ফরমটি আসবে। ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর ক্ষেত্রে ব্যক্তিগত রকেট একাউন্ট থেকে Biller ID 343 তে নির্ধারিত ফি প্রদান করার পর প্রাপ্ত ট্রানজেকশন আইডি প্রদান করতে হবে।

আরও পড়ুন : জাবির ‘বি’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা

গ) অনলাইন আবেদন ফরমের আনুষঙ্গিক তথ্যসমূহ সঠিকভাবে পূরণ করতে হবে এবং এসএসসি ও এইচএসসি/সমমান-এর মূল সনদপত্র এবং নম্বরপত্র (সকল সনদপত্র PDF/JPG ফরম্যাটে এবং ফাইল সাইজ ৮00 KB এর বেশী নয়) স্ক্যান করে আপলোড করে Submit করতে হবে।

ঘ) আবেদনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাচাই-বাছাই করবে এবং সকল তথ্য সঠিক থাকলে পরবর্তীতে আবেদনকারীর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, নেটওয়ার্ক সমস্যা/অন্য কোন কারণে এসএমএস না পেলেও সকল তথ্য সঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যে লগ-ইন করে পূরণকৃত আবেদন ফরম ডাউনলোড করতে হবে।

আরও পড়ুন: বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেল

ঙ) এসএমএস পাওয়ার পর academic.juniv.edu ওয়েবসাইট থেকে পুনরায় লগইন করে ‘আবেদন ফরম ডাউনলোড’ মেনুতে ক্লিক করে পূরণকৃত আবেদন ফরম ডাউনলোড/প্রিন্ট করে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশনা অনুযায়ী অন্যান্য কাগজপত্রসহ শিক্ষা শাখায় জমা দিতে হবে।

এদিকে জাবির ‘এ’ ইউনিটে ছাত্রদের মেধাক্রম ০১ থেকে ২৩৪০ ও ছাত্রীদের ১ থেকে ২৩২০ মেধাক্রম পর্যন্ত, ‘বি’ ইউনিটে মোট ৭টি বোর্ডে মেধাক্রম ৫৭৯ পর্যন্ত, ‘সি’ ইউনিটে বিভিন্ন গ্রুপভিত্তিক মোট ১২টি বোর্ডে এবং ‘ডি’ ইউনিটে মেধাক্রম ১ থেকে ৮০০ পর্যন্ত ভর্তির সাক্ষাৎকার নেওয়ার ব্যাপারে জানিয়েছে বিভিন্ন অনুষদ ডিন ও ইউনিট ভর্তি পরিচালনা কমিটি। একাধিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence